কাজল কালো আঁখি রে তোর, খোঁপায় বাঁধা চুল
তোকে দেবো তাই কিনিয়াছি, লাল গোলাপ ফুল।
কুসুম কোমল মেয়ে ও তোর, ঝুমকো কানের দুল
তোর সাথে তাই দেখা হয়ে, হয়নি কোনো ভুল।
মেঘ বরন কন্যা, তোর ঠোঁটের কোণে হাসি
তোকে দেবো তাই ভালোবাসা,তোকেই ভালোবাসি।
রাজহংসী গলা রে তোর, গলায় ফুলের মালা
পড়িয়ে তোকে দেবো রে তাই, এনেছি ফুলের ডালা।
রক্তিম ঐ ঠোঁট যে তোর, ধনুক তার আকার
সেই ধনুকে টান দেবো তাই, তুই হবি কি আমার?-
9 MAY 2019 AT 10:21