20 APR 2018 AT 17:55

প্লিজ তুমি একবার ফিরে এসো আমাতে
আমি যত্নে খুব আদরে আগলে রাখবো তোমাকে ,
প্লিজ তুমি ভুল করে ভুল বুঝোনা আমায়
আমার যেন মৃত্যু হয়ে যায় তার আগে ।

প্লিজ তুমি একবার ঘুম হয়ে যাও আমার চোখে
আমার স্বপ্নেরা বাঁচুক নতুন আশার আলোকে ,
প্লিজ তুমি একবার হাত ধরে নিয়ে চলো কিছু পথ
অপেক্ষারা প্রহর গুনছে আমার দিবসে ।

প্লিজ তুমি অভিমান করে ছেড়ে যেওনা আমাকে
আমিতো শপে দিয়েছি প্রান তোমাতে ,
প্লিজ তুমি একবার নেমে এসো আমার হৃদয়ের শহরে
যা কিছু আছে সব উজাড় করে দেব তোমারে ।

- Prosenjit