এক রাজ্যে 'অভিমানী' নামে এক রাজকন্যা
সারাদিন চারদেওয়ালের মাঝে একরাশ অভিমান
জমাতে জমাতে..জমাতে জমাতে,
একসময় তা বাষ্পে পরিণত হয়....
একলা আকাশ তা নিয়ে ,
চোখের-পাতা-ভেজা বৃষ্টি নামিয়ে,
অন্ধকার ঘরে বালিশ গুলোয় শিশির ছড়িয়ে...
ভোর হলে ছুট্টে যায় রোদ্দুরের কাছে...!
সকাল হতেই আকাশ জুড়ে অভিমান তো নেই ??
সবটা স্বাভাবিক যেমন ছিল সেই!
আসলে,অভিমান ভাঙানোর মানুষ নেই যার---
একলা আকাশ তার জন্যে,
একতরফা কিছু গল্পে....
অভিমানী রাজকন্যার সৌজন্যে!- অন্তরা চক্রবর্তী
31 MAY 2019 AT 17:10