ওরা কাজ করে
-----------------------
ওরা কাজ করে সকাল দুপুর,সন্ধ্যে কিংবা রাত ,
হাড় ভাঙা খেটে তবু কম পড়ে,দুবেলা দুমুঠো ভাত ।
ওরা মাঠে পুড়ে ফেরে দিনান্তে,ক্লান্ত শরীরে বাড়ি ,
সোনার ফসল ইমারত খোঁজে,শূন্য ওদের হাঁড়ি ।
ওরা কাজ করে শরীর বিকিয়ে ,জীবন নষ্ট রোজ ,
ছোটো ছেলেটার বই মুখে,চোখে নীল স্বপ্নের খোঁজ ।
ওরা কাজ করে ট্রেনে,বাসে,ট্রামে ,বাড়ি বাড়ি ঘুরে ফিরে ,
ওরা ফেরি করে রাস্তায়,হাটে,শত মানুষের ভিড়ে ।
ওদের ছুটি কল্পনাতে,বাস্তবে নেই মোটে ,
ওরা কাজ করে, আর বাবু সব ছুটির মজা লোটে ।
------------------------------
24 JUN 2018 AT 12:06