--বৃষ্টি বিলাস--
বাইরে বৃষ্টি হচ্ছে খুব, শন শন বাতাস আর মেঘে মেঘে আঘাতের তীব্র গর্জন।
দক্ষিণের জানালা খুলে রেখোনা তুমি, মেঘের গর্জনে ভয় খুব তোমার।
তোমার মনে আছে? সে'বার মেঘের গর্জন শুনে আমার বুকে লুকিয়ে গেছিলে তুমি।
যতক্ষণ না শেষ হলো সেই গর্জন, তুমি আমায় আঁকড়ে ধরেছিলে সজোরে।
আমার হাতে হাত রেখে বৃষ্টি কুড়িয়েছিলে তুমি, মুঠো ভর্তি বৃষ্টি।
কিন্তু আজকে মেঘের গর্জন শুনে তুমি কোথায় আশ্রয় খুঁজবে?
কার হাতে হাত রেখে কুড়োবে বৃষ্টি ফোঁটা?
অনেক ভয়ে কাকে আঁকড়ে ধরবে তুমি শক্ত করে?
আমি যে দূর হতেও বহুদূরে,এক অচিন পুরে।- 𝘚𝘶𝘮𝘢𝘯𝘵𝘢 🖋️
25 JUL 2018 AT 23:25