আজব পৃথিবী
কি আজব এই পৃথিবী;
কি আজব এই জীবন!
জানিনা আর কত রঙ্গইনা দেখতে হবে;
এসব দেখে ইচ্ছে হয় কেন হয়না মরণ !
এই আজব দুনিয়ার আমরা হলাম চাকর,
দুনিয়া যা চালায় তাই চলে যায়।
এত দুর্দশা দেখে কেঁদে ওঠে মন,
সহ্য করতে পারিনা ওদের এত যন্ত্রণা !
তবুও জীবন চলে চলছে এই ভাবে,
জানিনা কবে যে শেষ হয়।
কি আজব এই পৃথিবী;
কি আজব এই জীবন !
- শিঞ্জিনী
30 JUL 2018 AT 0:06