10 MAR 2019 AT 21:22

#অভিমানী মেয়ে

সেই মেয়েটা, যে একসময় খুব হাসতো,
সেই মেয়েটা, যে একসময় ভালোবাসত;
সেই মেয়েটা আজ ভারী শান্ত,
সেই মেয়েটা আজ খুবই ক্লান্ত।

কিন্তু একদিন হঠাৎ....

তার জীবনে এলো এক নতুন বন্ধু
যে তার চোখের বিন্দুতে দেখলো সিন্ধু...
ভালোবেসে সে ছুঁলো অভিমানিনী কে,
আদর দিয়ে ঘিরলো সেই পাগলিকে।
সেই মেয়েটা, যে ছিল ভগ্নপ্রায়,
সেই মেয়েটা, যে ছিল মৃতপ্রায়;
ভালোবাসা ছুঁলো সেই মেয়েকেই
আদরের হাত ধরলো সেই মেয়েকেই!
খিলখিলিয়ে উঠলো সেই মেয়ে,
কান্না নয়, বরং জ্যোতি দেখা দিল তার চোখে আজ।।
ভালোবাসলো আজ আবার সে মেয়ে,
ভালবেসে আপন করে নিলো
মুক্ত বিহঙ্গ হলো আবার সে মেয়ে,
পায়ের শেকল খুলে উড়ে গেল!!

'আদরভরা ভালোবাসা যদি কেউ আজও বোঝে,
জড়িয়ে ধরে একটু আদর আজও সবাই খোঁজে!'

- ©Riya Ghosh✍️