ওহে! পথিক, তুমি একা।
তুমি একা শুরু থেকে অন্ত,
যাকে ভেবেছো সাথী, আসলে সে মরীচিকা।
যাত্রা যে তোমার একার সেটাই কে বা জানতো!
বহুবার আলেয়া দেখে ছুটে গেছো আনন্দে,
যৌবনের পথে কাঁটা বিছিয়েছো এক জেদে।
রক্ত লুকিয়েছো রাতের পাশবালিশে,
নিজেকে জড়িয়ে নিজেই শান্তনা দিয়েছো, কেঁদে।
পথিক তুমি জানো, শুধু মানতে পারোনি।
অস্তিত্বের প্রয়োজনীয় বস্ত্র টুকুও রাখতে পারোনি।- অ-মৃত🖋️
11 JAN 2021 AT 9:40